আম্বরখানায় পিকআপভ্যানের ধাক্কায় সিলেটি এএসআই বুরহান উদ্দিন নিহত

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৩ ১২:১৫:০৩ PM

ছবি- সংগৃহীত

Share
63

সিলেট নগরীর আম্বরখানায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম বুরহান উদ্দিন (৩৫)। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত বুরহানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নে। তিনি এক সন্তানের জনক।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিক্সাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।


পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান আজবাহার।

এছাড়া অটোরিক্সা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।


সিলেট প্রেস / ৩০ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-১০-৩০ ১২:১৫:০৩