মহাসড়কে গাছ ফেলে আগুন, দক্ষিণ সুরমায় দুজন আটক

  • প্রকাশের সময় : ৩১/১০/২০২৩ ১১:৩৮:১৭ AM

সংগৃহীত ছবি

Share
57

দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুজনকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। 

এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

এছাড়া দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।



সিলেট প্রেস / ৩১ অক্টোবর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-৩১ ১১:৩৮:১৭