হবিগঞ্জের ২ তরুণ গাঁজাসহ ঢাকায় আটক

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৩ ০২:২০:১০ AM

ছবি-সংগৃহীত

Share
49

হবিগঞ্জের দুই তরুণ অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় রাজধানীর দারুস সালামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটক করেছে। এ সময় আটককৃতদের পেটের ওপর বিশেষ কৌশলে আটকে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মো: ছাদেক মিয়া (১৯) তাদের বাড়ি হবিগঞ্জ সদর থানার কাশিপুর গ্রামে।

শনিবার ( ৪ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

তিনি জানান, উপপরিদর্শক মো. জুয়েল আহাম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।তাদের বিরুদ্ধে রাতেই দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


সিলেট প্রেস / ৪ নভেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-০৪ ০২:২০:১০