সিলেটের জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ অস্ট্রেলিয়া পয়েন্ট থেকে মদের চালান আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতিতে টেরপেয়ে পিকআপ ভর্তি মাদকের চালান রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।
এ ঘটনায় জালালাবাদ থানার এএসআই আহসান কবীর বাদী হয়ে থানায় পলাতক ৫জনকে আসামী করে শনিবার (১১ নভেম্বর) মাদক আইনে মামলা দায়ের করেন।
মাদক মামলার আসামীরা হচ্ছে- কোম্পানীগঞ্জের আশিক (২৬), জালালাবাদ থানা এলাকার খসরু মিয়া (৫০), একই থানার নোয়াগাঁও এলাকার কমর আলী (৪০), কোম্পানীগঞ্জের গিয়াস উদ্দিন (২২), জালালাবাদ থানা এলাকার আহমদ (৪২)।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় পুলিশ সিলেট মেট্রো-ন-১১-২১৬৩ নম্বরের পিকআপটিকে থামায়। এসময় পিকআপ থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রোকন।
তিনি জানান, পুলিশ পলাতক মাদক মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে ৫জনের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।




















