নগরীর পাঠানটুলা থেকে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৩ ০১:৫৮:৫৬ AM

ছবি- সংগৃহীত

Share
36

সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পাঠানটুল পল্লবী আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পল্লবী আবাসিক এলাকার সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ডাম্প ট্রাক পালিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ট্রাকটি আটকায়। এসময় ট্রাকটির চালক মোঃ শওকত আলী (৩০) পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাকে ভারতীয় চিনি আছে বলে জানায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশী করে সর্বমোট ১০০ বস্তা ভারতীয় চিনি ও ডাম্প ট্রাকটি (রেজিঃ নম্বর-সিলেট-মেট্রো-ট-১১-০২৫০) জব্দ করে।

পরবর্তীতে আটককৃত মালামাল ও আটক আসামীকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই(নিঃ) জুয়েল চৌধুরী বাদী হয়ে চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলো- ১। মোঃ শওকত আলী (৩০), থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। মোঃ রানা আহমেদ শিপলু (৩৫), থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ৩। রুবেল হাসান (৩০), থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, ও ৪। শাকিল(২৮), থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট। এর মধ্যে ১ নং আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ২৫ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-২৫ ০১:৫৮:৫৬