রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১১/১২/২০২৩ ০১:১২:০২ AM

ছবি-প্রতিনিধি

Share
49

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। 

আসামী হাফিজ উদ্দিন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারী গ্রামের সইফত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৩১৯/২০০১ সেশন কেস নং-৬৫/০৩ রাণীশংকৈল থানার মামলা নং-১৭, খুনের মামলায় আদালতে হাফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের পর থেকেই আসামী হাফিজ উদ্দিন পলাতক ছিলেন।

রাণীশংকৈল থানার তদন্ত ওসি মহসীন আলী সকালের সময়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ১১ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-১২-১১ ০১:১২:০২