৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু

  • প্রকাশের সময় : ১২/১২/২০২৩ ০২:৩৪:৪৫ AM

সংগৃহীত

Share
154

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সব মিলিয়ে তিন হাজার ১৪০ জন নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০বছরের মধ্যে। যাদের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৩ এবং ২ নভেম্বর ২০০২ তারিখের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

শিক্ষানবিশ কর্মকর্তা নেবে ন্যাশনাল ব্যাংক

স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা বিসিএসে আবেদনের সুযোগ পাবেন।

এই ক্যাডারে সহকারী সার্জন পদ এক হাজার ৬৮২টি। আর সহকারী ডেন্টাল সার্জন পদ ১৬টি। সংখ্যার দিক থেকে এর পরই আছে শিক্ষা ক্যাডার পদ (৯২০টি)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জন নেওয়া হবে। স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই বিসিএসে অংশ নিতে পারবেন।

আবেদনের লিংক ও বিস্তারিত : ক্লিক


সিলেট প্রেস / ইমরান


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-১২ ০২:৩৪:৪৫