মাধবপুরে বাবার হাতে ছেলে খুন

  • প্রকাশের সময় : ০১/০৫/২০২৩ ০৫:২৪:৫৯ AM

Share
85

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শিশু তার বাবার হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত বাবা জাহান মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ মে) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ইটাখোলা গ্রামের জাহান মিয়ার ছেলে রায়হান মিয়া (১২)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার বিকেলে জাহান একটি কাঠের টুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করে। এ সময় আহত অবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাতিনি আরও জানান, অভিযুক্ত জাহানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথাবার্তায় মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। 



সিলেট প্রেস / ০১ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০১ ০৫:২৪:৫৯