চাঁদনীঘাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : ২৩/১২/২০২৩ ০১:৩৩:০২ AM

ছবি- সংগৃহীত

Share
86

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।


শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাঁদনীঘাটের হাফিজুল নামক একজনের পান-সিগারেটের দোকানের পিছনের নির্মাণাধীন দুতলা ভবনের  সামনের ফাঁকা জায়গা থেকে এই ৮ জনকে আটক করা হয়। তারা সেখানে প্রতিদিন জুয়ার আসর বসাতো বলে পুলিশ জানায়। 


আটকরা হলেন- মো. শামীম আহমদ (৪০), মো. এনাম উদ্দিন (৩৩), মো. শফিকুর রহমান (২০), মাহবুব আলম পাপন (৩২), রুবেল আহমদ (২৫), পান্না আহমদ (২৬), মো. রিপন (৩০) ও শফিকুল ইসলাম শামীম (২৭)। 


অভিযানের নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন। সঙ্গে ছিলেন সহকারী পুলিশ কমিশনার তপন সরকার ও পরিদর্শক মো. নবীর হোসেন।


পরে তাদেরকে এসএমপি দক্ষিণ সুরমা থানা (নন এফআইআর নং-২২৩ /২০২৩, তাং-২২/১২/২০২৩ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ১০৪/৯৫) পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২৩ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১২-২৩ ০১:৩৩:০২