জৈন্তাপুরে ৭৫ বোতল বিদেশি মদ সহ অটোরিক্সা আটক

  • প্রকাশের সময় : ২৩/১২/২০২৩ ০৮:৪৪:৫৫ AM

ছবি- সংগৃহীত

Share
75

জৈন্তাপুর মডেল থানা পুলিশের  মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ সহ একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩শে ডিসেম্বর)  দুপুর সোয়া ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ।


এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আলুবাগান এলাকায় অবস্থানকাল সিএনজি চালিত অটোরিক্সাটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিকটস্থ চা বাগানের ভিতরে প্রবেশ করে।


পুলিশ এসময় সিএনজি অটোরিক্সাটিকে ধাওয়া করলে চা বাগানের ভিতরে প্রবেশ করে সিএনজি ফেলে দুই মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়।


পুলিশ পরে সিএনজিটি ( সিলেট -থ ১২-৯৩৬৭) উদ্বার করে থানায় নিয়ে আসে এবং সিএনজিতে থাকা ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 


উদ্ধার করা মদগুলো ভারতীয়  ঙষফ সড়হশ,ঝরমহবঃঁৎব,গপউড়বিষষং,ইষবহফবৎং ঢ়ৎরফব,গধমরপ সড়সবহঃং ও জড়ুবষ ংঃধম ব্রান্ডের। পুলিশ জানায় আটক করা মদ গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মত।


এবিষয়ে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন বড়দিন,ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে চোরাকারবারীরা মাদক পাচারে সক্রিয়। এই তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। 


তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ মাদককের ব্যপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোন মূল্যে এবং সংসদ নির্বাচনের ব্যস্ততম সময়ের মধ্যে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান। ৭৫ বোতল মদ সহ সিএনজি অটোরিক্সা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।



সিলেট প্রেস / ২৩ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১২-২৩ ০৮:৪৪:৫৫