মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতার পরিচয় জানালো ডিএমপি

  • প্রকাশের সময় : ২৬/১২/২০২৩ ০৩:০৪:০৭ AM

ছবি- সংগৃহীত

Share
50

গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতা ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। রেল লাইন কাটায় সরাসরি অংশ নেন গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।




ডিএমপি জানায়, কবির যুবদলের একজন শীর্ষ নেতার কাছ থেকে রেললাইন কাটার নির্দেশনা পান। নির্দেশনা মোতাবেক সে গাজিপুরে ছাত্রদলের দুই নেতার সঙ্গে যোগাযোগ করে। একজন আজিম উদ্দিন কলেজের ছাত্রদলের আহ্বাক তোহা, আরেকজন গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম। পরিকল্পনা বাস্তবায়নে এ দুজনকে দায়িত্ব দেয়া হয়। এরা দুজন স্থানীয় এক কাউন্সিলর বাসায় মিটিং করেন।


তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নাট-বল্টু খুলে রেল চলাচল বিঘ্ন ঘটাবে। কিন্তু কয়েকবার চেষ্টা করে সেটি করতে পারেনি। তাই কবিরের সঙ্গে যোগাযো করে কাটার সিদ্ধান নেয়।


এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।



সিলেট প্রেস / ২৬ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-২৬ ০৩:০৪:০৭