মদিনা মার্কেট থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ২৭/১২/২০২৩ ০৬:১৬:৪২ AM

ছবি- সংগৃহীত

Share
88

সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


আটক দুজন হলো, জকিগঞ্জ উপজেলার পীরনগর দক্ষিণভাগ এলাকার মৃত কাজী আব্দুল হকের ছেলে কাজী হুমায়ুন কবির (৩৯), ছাতকের হায়দরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সুমন আহমেদ (৩৫)।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এসআই নিহারেন্দু তালুকদারের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মদিনা মার্কেটস্থ নুর মোহাম্মদ রোডের মোবাশ্বির আলীর মালিকানাধীন বাসার সামনের থেকে তাদের আটক করে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


আটককৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।




সিলেট প্রেস / ২৭ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-২৭ ০৬:১৬:৪২