সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোয়া পাঁচ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকা থেকে ১টি মিনি ট্রাক ভর্তি চিনিসহ গাড়িটি আটক করে পুলিশ।
এসময় গাড়ি ফেলে পলিয়ে যায় চোরাকারবারীরা। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৫ লাখ ২৫ হাজার টাকা। একই সাথে মিনি ট্রাকটি (রেজি. নং-ঢাকা মেট্রো ড-১১-৪৮১৪) জব্দ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
শুক্রবার সিলেট মহনগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।




















