পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : ০৪/০৫/২০২৩ ০৬:৪০:০৬ AM

Share
43

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গুলির পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুররাম জেলায়  জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।

আব্বাস ডন অনলাইনকে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ওই ঘটনায় একজন নিহত হয়। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য একটি গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষক নিহত হন। 

এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করেছে।


সিলেট প্রেস / ৪ মে ২০২৩/আ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০৪ ০৬:৪০:০৬