সিলেটের ৬৫৩টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

  • প্রকাশের সময় : ০৬/০১/২০২৪ ০৬:১০:০৩ AM

সংগৃহীত ছবি

Share
63

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।


সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সিলেটের ৬টি আসনে ১০১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পরিবেশ-পরিস্থিতি ও ভৌগলিক অবস্থা বিবেচনায় ৬৫৩টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকার ২০৬ ও জেলার ৪৪৭টি।  


রোববার ভোট গ্রহণের লক্ষ্যে আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ ও বিভিন্ন উপজেলায় স্থাপিত সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জামাদি পৌছানোর কার্যক্রম শুরু হয়। বিকেলের মধ্যে সব কেন্দ্রে এসব সরঞ্জাম গিয়ে পৌঁছবে এবং প্রিজাইটিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট টিম সেখানে রাতযাপন করবেন।


এদিকে, দূরত্ব বিবেচনায় সিলেটের ৬টি আসনের ৭৫টি কেন্দ্রে শনিবার দুপুরে নির্বাচনি সরঞ্জামাদির পাশাপাশি ব্যালট প্যাপারও পাঠানো হয়েছে। বাকিগুলোতে শনিবার দিবাগত ভোররাত ৩টায় ব্যালট পাঠানো শুরু হবে।


সিলেট প্রেস / ৬ জানুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০১-০৬ ০৬:১০:০৩