সিলেটের বড়শালা থেকে ৭ জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : ১৩/০১/২০২৪ ১২:৫৮:৪৬ PM

ছবি- সংগৃহীত

Share
68

সিলেট মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বড়শালা এলাকার নয়াবাজার থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন, মো. জুবেল (২৮), মো. জুনেদ (২৪), মো. মোখলেছ মিয়া (৩৭), রাজ্জাক হোসেন (৩৭), শরীফ আহমেদ (১৯), মো. কামরুল হাসান (৩২) ও মো. হোসেন মিয়া (৩৬)।


পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


সিলেট প্রেস / ১৩ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০১-১৩ ১২:৫৮:৪৬