সিলেট নগরীতে চোরাইকৃত নম্বরবিহীন ৪টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার হয়েছেন একজন। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে বিমানবন্দর থানা পুলিশের একটি দল নগরীর মজুমদারী সাকিনস্থ আজমল আলীর গাড়ী মেরামত ওয়ার্কশপ থেকে গাড়িগুলো উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, বিমানবন্দর থানার কলবাখানী চাষনীপীর এলাকা থেকে ২টি ও নগরীর মজুমদারী সাকিনস্থ আজমল আলীর গাড়ী মেরামত ওয়ার্কশপে থেকে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার হন জালাল মিয়া (৩০)। তিনি বিমানবন্দর এলাকার চাষনীপীর রোডের কলবাখানী এলাকার বাসিন্দা।
বিমানবন্দর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, আটককৃত ৪টি নম্বর বিহীন সিএনজি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় অজ্ঞাতনামা ৪-৫ জন আসামীরা অভ্যাসগত ভাবে চোরাইকৃত সিএনজি ক্রয়-বিক্রয় করে থাকে বলে স্বীকার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















