আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

  • প্রকাশের সময় : ১৫/০১/২০২৪ ০১:১১:০৯ AM

ছবি- সংগৃহীত

Share
78

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় মাদককারবারি ও পুলিশসহ আহত হয়েছে ৬ জন। 


রোববার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির লোকজনেরা বাড়ির ভেতরে পুলিশকে ঘিরে লাঠি নিয়ে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনা রৌমারী থানায় একটি মামলা হয়েছে। 


রোমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 


কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, খুন ও মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরতে গেলে মাদক কারবারির আক্রমণে পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে ধরে নিয়ে আসে। আসামি বর্তমানে জেলহাজতে আছে



সিলেট প্রেস / ১৫ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-১৫ ০১:১১:০৯