১৯ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট

সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশের সময় : ১৯/০১/২০২৪ ০৩:১৮:১২ AM

ছবি- সংগৃহীত

Share
119

সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে র্দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ১৯ ভরি স্বর্ণ, নগদ ৮ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট সদর উপজেলার ফরিদাবাদ মাদরাসা এলাকার আহমদ হাউজিংয়ের আতিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আতিকুল ইসলামের স্ত্রী রেজিয়া আক্তার জেলি জানান- তার স্বামী একটি কাজে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরে ঢুকে। প্রথমে নিচতলায় থাকা জেলির শ্বাশুড়িকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। পরে উপরের তলায় এসে জেলির শয়নকক্ষে ঢুকে তাকে ও তার দুই ঘুমন্ত শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সকল স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা লুটে নেয় তারা। মোট ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি রেজিয়া আক্তার জেলির।


এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রেস / ১৯ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-১৯ ০৩:১৮:১২