কনের সাজে তাক লাগালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৩ ০২:২৮:২৫ AM

Share
42

টলি পাড়ার বহুল চর্চিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের অভিনয় গুনে ইন্ডাস্ট্রিতে বহু বছর আগেই নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।

স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা মানেই নিমিষে ভাইরাল; তা সে ফটোশুটের ছবি হোক কিংবা কোনো মন্তব্য। বিভিন্ন কারণে সামাজিক মাধ্যমে ট্রলের শিকারও হতে হয়েছে তাকে।

তবে ট্রলিংকে কোনোকালেই পাত্তা দেন না স্বস্তিকা। নিন্দুকদের নিন্দা পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে লাল বেনারসি পরে তার মোহময়ী লুক নজর কেড়েছে অনুরাগীদের।

অভিনেত্রীর তীব্র চাহনিতে আটকে নেট দুনিয়া। ছবিগুলো শেয়ার হওয়া মাত্রই কমেন্টে ভরে গেছে স্বস্তিকার সোশ্যাল ওয়াল।


সিলেট প্রেস / ০৭-০৫-২০২৩ এস ছামি


কমেন্ট বক্স
 বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০৭ ০২:২৮:২৫