হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়, বরইতলী, EIIN NO. 134414 (নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত), ডাকঘর: শিলুয়াবাজার, উপজেলা: জুড়ী, জেলা: মৌলভীবাজার-এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো
ও এমপিও নীতিমালা-২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এমপিওভূক্ত শূন্যপদে ০১জন নিরাপত্তা কর্মী ও ০১জন আয়া আবশ্যক। গ্রেড-২০ বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-।
শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান। শিক্ষাগত যোগ্যতার মূলসনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি, একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে ১ম ও শেষ এমপিও'র সত্যায়িত কপি, অনাপত্তি সনদ, অভিজ্ঞতা সনদ ও বয়স অনুর্ধ্ব ৩৫ বছর এবং জনতা ব্যাংক জুড়ী শাখার অনুকূলে ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফটসহ যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ৩১/০৩/২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে।
ডাকযোগে/সরাসরি প্রধান শিক্ষক বরাবরে আবেদন জমা দিতে হবে। পূর্বের আবেদন-কারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রধান শিক্ষক
সূত্র: দৈনিক জালালাবাদ ১৭ মার্চ ২০২৪ইং




















