৪ পদে কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : ৩০/০৩/২০২৪ ১০:০২:০০ AM

ছবি- সংগৃহীত

Share
144

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়, শহীদ ডা. মিলন সড়ক, কুড়িগ্রাম ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান। চার ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কুড়িগ্রাম জেলার স্থায়ী ও যোগ্য বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। 


পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১০৫টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)


আবেদন ফি: সব পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। 


আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।


আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল বিকেল ৫টা।


সূত্র: বিজ্ঞপ্তি



সিলেট প্রেস / ৩০ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-৩০ ১০:০২:০০