সর্বশেষ সরকারী শিক্ষানীতিমালা অনুসারে কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদরাসা, ডাকঘর: সোনাতলা-৩১০০, উপজেলা: সিলেট সদর, জেলা: সিলেট এর জন্য (ক) শূন্য পদে ০১ জন সুপার, (খ) ০১ জন সহকারী সুপার, (গ) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা আলিম/এইচএসসি/সমমান, অভিজ্ঞতা আরবী কম্পিউটার অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। (ঘ) নবসৃষ্ট পদে কম্পিউটার অপারেটর ১ জন, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার/তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে বছর মেয়াদী কম্পিউটার/ডিপ্লোমা/সম্মান কম্পিউটার অপারেটিং দক্ষতা থাকতে হবে। (ঙ) নবসৃষ্ট পদে ০১ জন নিরাপত্তা কর্মী শিক্ষাগত যোগ্যতা জেডিসি/ জেএসসি/ সমমান (চ) ০১ জন আয়া (মহিলা) শিক্ষাগত যোগ্যতা জেডিসি/জেএসসি/সমমান। আবেদনের সাথে সুপার পদে ১৫০০ টাকা, সহকারী সুপার পদে ১০০০ টাকা, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ৫০০ টাকা, নিরাপত্তাকর্মী, আয়া (মহিলা) পদে ৩০০ টাকা পোষ্টাল অর্ডারসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত অনুলিপি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার (ভারপ্রাপ্ত) বরাবরে পৌঁছাতে হবে ।
সুপার (ভারপ্রাপ্ত)
মোবাইল ০১৬০৯১৩০৪৯৭
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক জালালাবাদ ১৩ মে ২০২৩ইং
স্টাফ রিপোর্টার




















