কালীঘাটে ডিবি পুলিশের অভিযান, জুয়া খেলার অভিযোগে ৩ আটক

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৪ ০৮:০৯:২০ AM

ছবি-সংগৃহীত

Share
60

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিমের অভিযানে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার (১৪ এপ্রিল) রাতে জানান, গোয়েন্দা বিভাগের একটি টিম শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কালীঘাট এলাকার বস্তাপট্টির ওসমান মার্কেটের ২য় তলায় জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করে।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নরবন গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত আজিজুর রহমান রতনের আবুল হাশেম কেরানী (৫৩) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের  মৃত নূর আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৪)।


সিলেট প্রেস / ১৫ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-১৫ ০৮:০৯:২০