জনবল নিয়োগ দেবে অ্যাপেক্স, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৪ ০৮:২৮:১৭ AM

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের লোগো। ছবি : ইন্টারনেট

Share
99

বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়ার জুতা প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং খুচরা বিক্রেতা এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম : এক্সিকিউটিভ, ব্র্যান্ড

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা (গুলশান-১)

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুলটাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : বিপণনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : ভালো যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা, স্থানীয় এবং বিশ্বব্যাপী ফ্যাশন বাজার সম্পর্কে জ্ঞান একটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশনের ভালো কমান্ড জানা থাকা।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরে খাবারের সুবিধা, বছরে ২ বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার ওপর নির্ভর করে), ডে কেয়ার পরিষেবাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : বাড়ি # ০৬, রোড # ১৩৭, ব্লক # এসই (ডি), গুলশান ০১, ঢাকা-১২১২


সিলেট প্রেস / ১৫ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-১৫ ০৮:২৮:১৭