ফিনল্যান্ডে কাজের ভিসায় খরচ কেমন

  • প্রকাশের সময় : ২৫/০৪/২০২৪ ০৬:১৯:৫৬ AM

ছবি-সংগৃহীত

Share
94

যারা ফিনল্যান্ডের মতো দেশে কাজের ভিসার জন্য আবেদন করতে চান। তাদের প্রথম প্রশ্ন থাকে ফিনল্যান্ড কাজের ভিসার দাম কত।

বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড কাজের ভিসা চালু রয়েছে। একজন গ্রাহক ইচ্ছা করলে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে পারে। তবে অনেকেই ফিনল্যান্ড কাজের ভিসা সম্পর্কে সঠিক তথ্য জানেন না।

ফিনল্যান্ডে কাজের ভিসার চাহিদা বাড়ছে। তবে অন্যান্য দেশের তুলনায় আপনাকে কাজের ভিসায় ফিনল্যান্ডে আসতে অপেক্ষাকৃত বেশি খরচ করতে হবে। বর্তমানে ফিনল্যান্ড কাজের ভিসার দাম ১০ থেকে ১২ লাখ টাকা।

তবে ফিনল্যান্ড সরকার যখন বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিবে। তখন খরচ তুলনামূলকভাবে কম হবে। অর্থাৎ আপনি ৬ থেকে ৮ লাখ টাকার মধ্যে যেতে পারবেন।

আপনি যদি ফিনল্যান্ডে কাজ করতে চান। ফিনল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি তাও আপনাকে জানতে হবে। দেশটিতে রেস্টুরেন্টে, ভ্রমণ বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে চাকরির অনেক সুযোগ রয়েছে।


সিলেট প্রেস / ২৫ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২৫ ০৬:১৯:৫৬