সিলেট নগরীর পশ্চিম বালুচর এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- মিঠু (৩০) আবু বকর সিদ্দিক (৪৫) ফরহাদ মিয়া (৩২) মো নুরুল হক (৫৫) মো রাজু মিয়া (৩০) তোতা মিয়া (৩৮) বিজয় আহমদ, (১৮) কামরান আহমেদ (১৮)।
শনিবার বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম শনিবার বিকাল ৪টায় শাহপরান (রা:) থানাধীন পশ্চিম বালুচর ছড়ারপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবির এডিসি শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার




















