বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেন, অনলাইন নিউজ পত্রিকা প্রেস কাউন্সিলের নিয়ন্ত্রণে নেই। ডিজিটাল নিরাপত্তা আইনে বাতিল চাই এটা বলা ঠিক না। এটা বলা যায় এই আইনের কিছু কিছু দিক পরিবর্তন ও সংশোধন করা ধরকার আছে। বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না। জনস্বার্থ আইনের প্রয়োগ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সঠিক ভাবে প্রয়োগ করা হলে আমি মনে করি সঠিক হবে। দেশের উন্নয়ন স্বার্থে কাজ করলে আশা করি কোনো সমস্যা হবে না।
সোমবার (১৫ মে) সকালে সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে সুনামগঞ্জ জেলা সার্কিট হাউসের কনফারেন্স হলরুমে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আপনি যে কোন ব্যক্তির বিরুদ্ধে যা মনে চাইল লেখলেন তার জন্য ও অনলাইন পত্রিকা নিয়ন্ত্রণ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে।
বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নের স্বার্থে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ এই আইন তৈরি করা হয়েছে। আজও তা বাস্থবায়নের জন্য কাজ করছে। প্রেস কাউন্সিলে তিরস্কার করা ছাড়া আর কিছুই নেই। তাই আদালত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাই প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। সে চেষ্টা আমি করছি। আইন বদল হবে প্রেস কাউন্সিলে মামলাও হবে। প্রেস কাউন্সিলে সাংবাদিকদের বিচারে ৫ লক্ষ টাকা জরিমানা করার আইন হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডিএম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মাসুদ খান, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার প্রমুখ। এসময় সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।




















