ছাত্রলীগের হামলায় দক্ষিণ সুরমা কলেজ শাখার ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক আহত

  • প্রকাশের সময় : ১৮/১১/২০১৮ ০৭:২৫:০৫ AM

Share
38

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন দক্ষিণ সুরমা কলেজের জাতীয়বাদী ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাবেদ আহমদ আজ রবিবার (১৮ইং নভেম্বর) দুপুরে কলেজ গেইটের সামনে এই ঘটনা ঘটে। হাতে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে তাকে রক্তাক্ত


অবস্থায় সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোঃ জাবেদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার বিদায়শুলপানি গ্রামের মোঃ গৌছ আলীর পুত্র জানা গেছে, সম্প্রতি দক্ষিণ সুরমা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগকে কটাক্ষ করে বক্তব্য রাখায় মোঃ জাবেন আহমদ এর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই জের ধরে আজ কলেজ গেইটে তার উপর হামলা করা হয়। এ ব্যাপারে মোঃ জাবেদ আহমদের পিতা মোঃ গৌছ আলী বলেন 'আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে।


সিলেট প্রেস / ra


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০১৮-১১-১৮ ০৭:২৫:০৫