সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বয়সসীমা: নির্ধারিত নয়। তবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
মাসিক বেতন: ৯৫,৮১৫–১০৭,৭৯১ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর, ২০২৪।
ক্যারিয়ার ডেস্ক




















