জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৪ ০৭:১০:০৯ AM

ছবি-সংগৃহীত

Share
68

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে করপোরেট পেরোল বিভাগে সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড।

বিভাগ: করপোরেট পেরোল।

পদ: সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/ স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইত্যাদি), ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: চট্টগ্রাম।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: বিডিজবস।


সিলেট প্রেস / ০৪ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৯-০৪ ০৭:১০:০৯