দৈনিক সিলেট বাণীর জালাল উদ্দিন আর নেই : দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩ ১২:২৬:৩৮ PM

Share
83

দৈনিক সিলেট বাণী অফিসের জেনারেল ম্যানেজার মো. জালাল উদ্দিন আর নেই। গতকাল সোমবার ভোরে নগরীর কুয়ারপারস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। গতকাল সোমবার বিকেলে কুয়ারপারস্থ হযরত শাহ্ ইঁঙ্গুলাল মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোর ৬টা ১০ মিনিটে অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর শোনার পর তাকে একনজর দেখতে দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পাড়া-প্রতিবেশী তাঁর কুুয়ারপারস্থ হাসনা হাউজের বাসায় ভিড় করেন। তাঁর গ্রামের বাড়ী জকিগঞ্জের কেছরি গ্রামে। পিতা মৃত জহির আহমদ। অবিবাহিত জালাল উদ্দিন তিন ভাই এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। সততা, কর্ম দক্ষতা ও নিষ্ঠার সাথে তিনি ১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত দৈনিক সিলেট বাণীতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার বাদ আসর কুয়ারপার জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ওই মসজিদের ইমাম ক্বারী মাওলানা মাহবুবুর রহমান।

জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক,

দৈনিক সিলেট বাণীর সাব এডিটর শফিক আহমদ, সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, স্টাফ রিপোর্টার কাওসার আহমদ, জাবেদ এমরান, প্রধান ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, দুলাল হোসেন, ফয়সল খাঁন, মো. এনামুল হক, রেজাউর রহমান রেজা, খালেদ আহমদ, কম্পিউটার ইনচার্জ পান্না লাল রায়, দৈনিক সিলেটের ডাকের এহিয়া চৌধুরী, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ, দৈনিক মুক্ত খবরের সিলেট ব্যুরো ফয়সল আলম, সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার সম্পাদক সুরত আলী, মানবাধিকার কর্মী মো. ইউসূফ সেলু, জিন্দাবাজারের ব্যবসায়ী ফরিদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়ারপার এলাকার মুসল্লী ও মরহুমের আত্মীয়-স্বজন। জানাযা শেষে হযরত শাহ্ ইঁঙ্গুলাল মাজার গোরস্থানে জালাল উদ্দিনকে দাফন করা হয়।

শোকপ্রকাশ : সদ্যপ্রয়াত জালাল উদ্দিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বাণী পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (সার্জারি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও সংগঠন।


সিলেট প্রেস / ২৩ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৫-২৩ ১২:২৬:৩৮