চাকরি দেবে ব্র্যাক ব্যাংক লাগবে না অভিজ্ঞতা

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৩ ০৫:০১:৪৮ AM

Share
88

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ইউনিভার্সাল অফিসার (ক্যাশ এরিয়া)’ পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এই পদে আবেদনের জন্য পূর্বে কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে।

পদের নাম: ইউনিভার্সাল অফিসার (ক্যাশ এরিয়া)
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অথবা বিডি জবসের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন,


আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৩


সিলেট প্রেস / ১১ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৫:০১:৪৮