দক্ষিণ সুরমায় স্বামীর জুয়ার বোর্ড ও স্ত্রীর মাদকের কারবার: মজনু ও রহিমার সিন্ডিকেটে ধ্বংসের মুখে যুবসমাজ

  • প্রকাশের সময় : ১৫/০৭/২০২৬ ১১:৫১:৩৪ PM

Share
15

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অপরাধের এক ভয়ংকর সিন্ডিকেট গড়ে তুলেছেন এক দম্পতি। স্বামী মজনু যখন দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়া ও কুখ্যাত ‘তির সিলনং’ (শিলং তীর) বোর্ড চালিয়ে যাচ্ছেন, তখন তার স্ত্রী রহিমা খাতুন সমান্তরালে মেতে উঠেছেন মরণনেশা গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসায়।


 স্বামী-স্ত্রীর এই যৌথ অপরাধ সাম্রাজ্যের কারণে দক্ষিণ সুরমার সামাজিক পরিবেশ ও তরুণ সমাজ চরম হুমকির মুখে পড়েছে।স্বামীর জুয়া ও স্ত্রীর মাদকের নেটওয়ার্কস্থানীয় সূত্রে জানা যায়, মজনু দক্ষিণ সুরমার বিভিন্ন স্পটে ও গোপনে অনলাইনে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমেই মূলত রহিমার মাদক ব্যবসার পুঁজি ও প্রভাবের বিস্তার ঘটে। 


রহিমা দক্ষিণ সুরমায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজার বড় বড় চালান নিয়ে এসে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে তা খুচরা বিক্রেতা এবং মাদকসেবীদের কাছে পৌঁছে দেন। স্বামীর জুয়ার বোর্ডে আসা জুয়াড়িদের একটি বড় অংশই রহিমার গাঁজার প্রধান গ্রাহক বলে অনুসন্ধানে জানা গেছে।


এলাকায় ত্রাসের রাজত্ব ও ধরাছোঁয়ার বাইরে দম্পতি প্রভাবশালী এই দম্পতির বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। মজনু ও রহিমার রয়েছে নিজস্ব এক ক্যাডার বাহিনী, যারা মাদক ও জুয়ার স্পটগুলো পাহারা দেয়। সাধারণ মানুষ বা কোনো সচেতন নাগরিক তাদের এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই নেমে আসে অমানুষিক নির্যাতন ও হুমকি। 


প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা অত্যন্ত চতুরতার সাথে বারবার স্পট পরিবর্তন করে এই সিন্ডিকেট সচল রেখেছে।দ্রুত আইনি পদক্ষেপের দাবিএকই পরিবারে জুয়া ও মাদকের এমন প্রকাশ্য মহোৎসবে ক্ষুব্ধ ও আতঙ্কিত দক্ষিণ সুরমার বাসিন্দারা। 


মাদক ও জুয়ার বিষাক্ত ছোবল থেকে সন্তানদের বাঁচাতে এবং এই অপরাধী দম্পতিকে দ্রুত আইনের আওতায় আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-১৫ ২৩:৫১:৩৪