চলবে

লালদিঘী পাড়ের চোরাচালানের ভাগ যাচ্ছে সাবেক মাদক কারবারি ডিসকো সামসুলের পকেটে!

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৬ ০৫:০৫:৪৫ PM

Share
30

সিলেটে সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা এবং ফুটপাত বাণিজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন সাবেক এক মাদক কারবারির হাতে। তিনি হলেন জকিগঞ্জের বাসিন্দা সামসুল আলম, যিনি সিলেটে ‘ডিসকো সামসুল’ নামে পরিচিত।


বর্তমানে লালদিঘী নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি-র সভাপতি পদটি হাতিয়ে নিয়ে তিনি এর আড়ালে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।অনুসন্ধানে জানা যায়, সামসুল আলমের মূল বাড়ি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ এলাকায়। বাড়ি সীমান্ত সংলগ্ন হওয়ায় সহজেই তিনি মাদক চোরাচালানের নেটওয়ার্ক গড়ে তোলেন।


একসময় সিলেটজুড়ে মাদকের পাইকারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই ডিসকো সামসুল। সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার অবৈধ মাদক এনে সিলেট নগরীতে সরবরাহ করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তিনি। মাদক ব্যবসার সুবাদে কামিয়েছেন কোটি কোটি টাকা।তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড দীর্ঘ। ইতিপূর্বে বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।


সে সময় তার মাদক সিন্ডিকেটের নানা তথ্য গণমাধ্যমে উঠে আসে।কারাগার থেকে জামিনে বের হয়ে ডিসকো সামসুল তার কৌশল পরিবর্তন করেন। সাধারণ ব্যবসায়ীদের কোণঠাসা করে প্রভাব খাটিয়ে তিনি লালদিঘী নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি-র সভাপতি পদ দখল করেন। বর্তমানে এই পদের প্রভাব খাটিয়ে লালদিঘী পাড় এলাকায় যত ধরনের অবৈধ চোরাচালান আসে, তার বড় একটি অংশের টাকার ভাগ সরাসরি তার পকেটে যায়।


সরকারি জায়গা দখল এবং হকার্স মার্কেটের নিয়ন্ত্রণ ব্যবহার করে তিনি এখনো অন্ধকার জগতের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, সমিতির সভাপতির পদ পাওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।


ডিসকো সামসুলের এই সিন্ডিকেট ভাঙতে এবং তার অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন সিলেটবাসী।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-০২ ১৭:০৫:৪৫