দৈন্যদশার দ্বার প্রান্তে বাহুবলের মৌড়ি উচ্চ বিদ্যালয়

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৬ ০৯:৪৫:৫০ PM

Share
17

হবিগঞ্জের বাহুবল উপজেলায় শিক্ষার আলো জালানোর আশায় প্রতিষ্ঠিত হয় মৌড়ি উচ্চ বিদ্যালয়।বাহুবল সদর ইউনিয়নের মৌড়ি গ্রামবাসীর দানের জমিতে ২০১৯ সালে নির্মিত হয় এ বিদ্যালয়টি। শুরুর দিকে দু শতাধিক ছাত্র ছাত্রী আর ৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয় টিনশেড ঘরে  বিদ্যালয়টির। পরবর্তীতে স্হানীয় সংবাদ সদস্যের অনুদানে দু'কক্ষ বিশিষ্ট একটি পাকা  ভবন নির্মিত হয়েছে। বর্তমানে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাবে দৈন্যদশায় ভুগছে বিদ্যালয়টি। সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান শুরুর দিকে বিদ্যালয়ে ২/৩ শত ছাড়া ছাত্রী ছিল এবং ৫/৬ জন শিক্ষক ছিলেন। অর্থাভাবে শিক্ষকগন বেতন ভাতা না পেয়ে  মানবেতর জীবনযাপন করে অন্যত্র চলে গেছেন। ফলে ছাত্র ছাত্রীর ক্রমশ কমছে। বর্তমানে প্রধান শিক্ষক ও ১ জন সহকারী শিক্ষক  নিয়ে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। মোট ছাত্র ছাত্রী রয়েছেন ২৫ জন। এলাকাবাসী জানান সরকারের পৃষ্ঠপোষকতায়  বিদ্যালয়টি এমপিও ভুক্তিকরন এবং  অতিরিক্ত ভবন নির্মিত হলে আবারও শিক্ষক  ছাত্র- ছাত্রীর পদচারণায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে। এ বিষয়ে  এলাকাবাসী সরকারের উর্ধতন কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করছেন। 


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-০২ ২১:৪৫:৫০