ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৩ ০৯:৩৩:৪৮ AM

Share
55

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরে কামড়ে নারী ও পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার ফান্দাউক ইউপির ফান্দাউক গ্রামে এ ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে। জানা যায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার ফান্দাউক গ্রামে একটি বেওয়ারিশ কুকুর আসে। পরে কুকুরটি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। প্রথমদিন কুকুরটি ১৩ জনকে কামড়ে দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি আরো ৭ জনকে কামড়ায়। আক্রান্তদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায় জানান, ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমাদের হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই তবে ইমিউনোগ্লোবুলিন ডোজ রয়েছে। ৩ জন এ ডোজ নিয়েছেন।


সিলেট প্রেস / ১১ এপ্রিল/সামি


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৯:৩৩:৪৮