প্রতিশোধ নিতে প্রতিবেশীর ১১০০ মুরগি হত্যা, যে শাস্তি পেল যুবক

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৩ ০৯:৪৫:৪০ AM

Share
50

ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভয় দেখিয়ে প্রতিবেশীর ১ হাজার ১০০টি মুরগি হত্যার দায়ে চীনে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার দেশটির হুনান প্রদেশের হেংইয়াং কাউন্টির একটি আদালত এই রায় ঘোষণা করেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম চায়না ডেইলির বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয় ২০২২ সালের এপ্রিল থেকেই গাছ কাটাকে কেন্দ্র করে গু ও ঝং এর মধ্যে বিরোধ চলে আসছিল। অনুমতি ছাড়াই গুয়ের গাছ কেটেছিলেন ঝং। এতে ক্ষুব্ধ হন গু।

তাই ‘গু’ প্রতিশোধ-পরায়ন হয়ে প্রতিবেশী ঝং এর মুরগির খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন। এতে আতঙ্কে পদদলিত হয়ে প্রথমবার প্রায় ৫০০টি মুরগি এবং পরে আরো ৬৪০টির মৃত্যু হয়।


সিলেট প্রেস / ১১ এপ্রিল/সামি


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৯:৪৫:৪০