ইতালিতে সিলেট একতা সংগঠন নামে আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : ১৬/০৫/২০২৫ ০১:০৩:১৭ AM

Share
170

ইতালির কাতানিয়ায়  সিলেট বিভাগের   বসবাসরত প্রবাসী গত (১৪/০৫/২০২৫ বুধবার) " সিলেট একতা সংগঠন " নামে  অভিষেক ও প্রবাসীদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন  করে সিলেট একতা সংগঠনের আত্মপ্রকাশ । ৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভায় উপদেষ্টা মনোনিত করা হয় আব্দুর রহিম,মামুন আহম ও আাসাদ আহমদ। অর্থ সম্পাদক :রাজন মিয়া। প্রচার সম্পাদক: কয়েছ আহমদ, জয়নুল আলম ও নুরু উদ্দিন,  সংগঠনের কমিটি গঠন করা হয়।সভায় জানানো হয়  এই সংগঠন রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। 


ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো। সামাজিক সঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে সিলেটএকতা সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।সভায় উপস্থিত ছিলেন: ফখর উদ্দিন, মো:সাইফুল,আবুল খায়ের,সাইফুল ইসলাম, মোস্তকিম তালুকদার, ইকবাল,সোলেমান, সায়েম প্রমুখ।


সিলেট প্রেস / টুটুল


কমেন্ট বক্স
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৫-১৬ ০১:০৩:১৭