জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এড. সালেহ চৌধুরী শোক

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৩ ১২:২৭:২৯ PM

Share
44

বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয় পার্টি (পুনর্গঠন) প্রক্রিয়া) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত পৌনে ১১:৩০ টার দিকে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মামুন মোস্তাফী মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাত ১২টার পর এডভোকেট এম এ সালেহ চৌধুরীর পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়। এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী খান ও হবিগঞ্জ জেলার সভাপতি মোঃ জামাল মিয়া।


সিলেট প্রেস / ১২ এপ্রিল/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১২ ১২:২৭:২৯