গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস'র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক - শামিম, সদস্য সচিব- ফাহাদ

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৫ ১২:০৩:১২ AM

প্রতিনিধি

Share
94

কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসরে সামাজিক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন  উইন্ডস'র এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  রবিবার স্থানীয় সুইটচিলি রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব শাহেদ আহমেদের সভাপতিত্বে ও সংগঠন শহিদুল কমর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে শামিম আহমেদ কে আহ্বায়ক ও ফাহাদ আহমেদ তালুকদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক  মো. নুহেল নেওয়াজ চৌধুরী, মুজিবুল হক, ফারজানা আক্তার পান্না, শারমিন আক্তার, আনিসুর রহমান লিটন, সদস্য  আহবাব হোসেন রাসেল, শহিদুল কমর চৌধুরীর, সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, পাবক রায় পিয়াল, প্রাপ্তি পারমিতা।

সভায় অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শামীম আহমেদ, মো. নুহেল নেওয়াজ চৌধুরী, ছালেহ আহমেদ শান্ত, মুজিবুল হক, শারমিন আক্তার, সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, আনিসুর রহমান লিটন ও কামরান আহমেদ প্রমুখ। 

সভায় আগামী ৩ মাসের মধ্যে উইন্ডসরে বসবাসরত বৃহত্তর সিলেটের সবাইকে একত্রিত করে একটি পুর্নাঙ্গ কার্যকারী কমিটি গঠন করাসহ  সংগঠনের সুদূর প্রসারি কার্যক্রম  নিয়ে ব্যাপক  আলাপ আলোচনা  হয়।


সিলেট প্রেস / আর ইউ


কমেন্ট বক্স
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

প্রকাশ: ২০২৫-১০-১১ ০০:০৩:১২