হরিপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৫ ১০:৩৮:৩৭ PM

ছবি-প্রতিনিধি

Share
118

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৮০) বাধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি --- ওয়া রাজিউন)। 


মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিন বিকেল ৫ টার দিকে মরহুমের নিজ এলাকার পীরদিঘি হাফেজিয়া মাদ্রাসা মাঠে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পীরদিঘি কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।


এ সময় থানার ওসি জাকারিয়া মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মজিবর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি রেজুয়ানুল বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১০-২৩ ২২:৩৮:৩৭