হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৫ ১১:১২:৩৯ PM

ছবি-প্রতিনিধি

Share
48

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ-এর হরিপুর উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শফিকুল আজম চৌধুরী সুজা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


শফিকুল আজম চৌধুরী সুজা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের মৃত মুসলিম চৌধুরীর ছেলে।


সাংবাদিকতা ও সমাজসেবায় শফিকুল আজম চৌধুরী সুজা ছিলেন এক উজ্জ্বল নাম। তাঁর হাত ধরেই হরিপুর প্রেসক্লাবের সূচনা হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি নির্ভীকভাবে কলম ধরেছেন মানুষের কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। সহকর্মীরা তাঁকে ছিলেন এক প্রেরণার উৎস, একজন অভিভাবকসুলভ মানুষ।


পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


তাঁর মৃত্যুর খবরে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রানীশংকৈল প্রেসক্লাব পুরাতনসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১১-১২ ২৩:১২:৩৯