ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জেলা সদস্য তৈমুর হোসেন (৬৯) গতকাল বুধবার ১০ ডিসেম্বর দুপুরে পৌর শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি.... রাজিউন) তিনি পক্ষাঘাত জনিত রোগে ভূগছিলেন। তিনি রাণীশংকৈল ক্ষুদ্র বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, কুলিক নাট্য সংস্থা ও বৈশাখি মেলার উপদেষ্টা ছিলেন।
পরদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়িক নেতাসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পরে পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।




















