চুনারুঘাটে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

  • প্রকাশের সময় : ২৫/১২/২০২৫ ০৯:০৭:০২ PM

Share
52

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনশ্যামপুর গ্রামের মানিক মিয়া ও তাঁর চার ছেলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলা প্রস্তুতির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযুক্ত চার ছেলে হলেন—ফয়সাল, মারুফ, হারিস ও কামরুল।


স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট সীমান্ত এলাকায় শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হলে আলোচিত মাদক কারবারি ফয়সাল সৌদি আরবে এবং তাঁর অর্থদাতা হিসেবে পরিচিত বাহরাইনপ্রবাসী মারুফ বিদেশে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। একই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা তাঁদের ব্যবসা সংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে পিতা-মাতাকে পবিত্র কোরআনের ওপর শপথ করাচ্ছেন যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


এ বিষয়ে স্থানীয় কয়েকজন ধর্মভীরু ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, “পবিত্র আল-কোরআনকে এভাবে মাটিতে রেখে শপথ করানো চরম অবমাননাকর। এটি ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এছাড়া অভিযোগ রয়েছে, গাঁজা সংরক্ষণের জন্য জায়গা না দেওয়ায় অভিযুক্তদের এক আত্মীয়ের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-১২-২৫ ২১:০৭:০২