ঢাকা–ম্যানচেস্টার রুট সাময়িকভাবে স্থগিত করায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেরাম কাউন্সিল ইন ইউকে এর সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ঢাকা–ম্যানচেস্টার রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তটি প্রবাসী কমিউনিটির জন্য নিঃসন্দেহে কষ্টদায়ক। এই সিদ্ধান্ত আমাদের সেই কথাটিই মনে করিয়ে দেয়- “যাকে মারে না হাতে, তাকে মারে ভাতে।”
তিনি আরো বলেন, উড়োজাহাজ সংকট বা রক্ষণাবেক্ষণের বাস্তবতা আমরা বুঝি, তবে বিকল্প পরিকল্পনা ও প্রবাসীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে ভোগান্তি অনিবার্য হয়ে পড়ে। আমরা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতি ও দায়িত্বশীলতার সঙ্গে পুনর্বিবেচনা করবে এবং প্রবাসীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর সমাধান নেবে।
প্রবাস ডেস্ক




















