রাণীশংকৈলে মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৬ ০৮:০৩:৫৩ PM

ছবি-প্রতিনিধি

Share
44

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুভেচ্ছা-মিছিল করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে এ মিছিল বের করা হয়। বিকেল ৪ টায় বন্দর বড় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রীছাউনি চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে। এ সময় রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় বিভিন্ন শ্লোগান দেয়া হয়।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর পৌর সভাপতি আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, জেলা শিবির সভাপতি মুন্না, সহকারী সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। এ লক্ষ্যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০২-১৮ ২০:০৩:৫৩