রাণীশংকৈলে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : ২১/০২/২০২৬ ০৬:৩৯:২০ PM

ছবি-প্রতিনিধি

Share
33

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন রাত ২১-০১ মিনিটে ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিএনপিসহ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২১শে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার ওসি আমানুল্লাহ আল বারী, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ইত্তেফাক সিনিয়র সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক হজরত আলী প্রমুখ। একুশের কবিতা আবৃত্তি করেন সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনি। উপস্থাপনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে, আবৃত্তি, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০২-২১ ১৮:৩৯:২০