রকেট হামলায় কলিজা ছিঁড়ে গেল ইসরায়েলি মন্ত্রীর ছেলের

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২৬ ০৪:৪৭:৩৭ PM

Share
29

লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলের কলিজা ছিঁড়ে গেছে। এছাড়া তিনি পেটে এবং পিঠে আঘাত পেয়েছেন।। ঘটনাটি ঘটে শুক্রবার (৬ মার্চ) পশ্চিম গ্যালিলির একটি স্থানে। ওই সময় হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ চলছিল।


মঙ্গলবার (১০ মার্চ) রয়া নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।


ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গিভাতি এবং গোলানি ব্রিগেডের আট ইসরায়েলি সৈন্য আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনজনের শরীরে সামান্য থেকে মাঝারি পর্যায়ের ক্ষত রয়েছে। তবে ইসরায়েলি মন্ত্রীর ছেলের পেটে এবং পিঠে মারাত্মক আঘাত লেগেছে। এ হামলায় তার কলিজা ছিঁড়ে গেছে।


সিলেট প্রেস / এএ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৩-১০ ১৬:৪৭:৩৭