বাংলাদেশ জামায়াতে ইসলমী সিলেট মহানগর ২২ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হালিম এর পরিচালনায় উক্ত উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী উপশহর ডি ব্লক মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি জনাব এডভোকেট আব্দুর রকিব সাহেব। দারসুল কোরানের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয় দারস পেশ করেন দক্ষিণ সুরমা থানার সম্মানিত নায়েবে আমির মাওলানা মোশাহিদ আহমেদ। প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা জামায়াতের সম্মানিত আমির ও ইবনে সিনা ট্রাষ্টের চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর কল্যাণ পরিষদের সেক্রেটারি ই ব্লক মসজিদের সম্মানিত সেক্রেটারি বদরুল আমিন হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আলীম উদ্দিন শাহপরান থানা জামায়াতের আমির মোহাম্মদ শাহেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর ই ব্লক মসজিদের সম্মানিত সভাপতি মিছবা উদ্দিন সাহেব শাহপরান থানা সেক্রেটারি নজরুল ইসলাম ব্যাংকার গৌস উদ্দিন, ব্যাংকার ফয়ছল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুফিজুর রহমান নাহিদ




















